মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহী চিড়িয়াখানায় ছিনতাই কারী আটক

Muktijoddhar Kantho ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী চিড়িয়াখানা থেকে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে দর্শনার্থীর ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় হাতে নাতে ধরে ফেলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

গ্রেপ্তার সোহাগ রাজশাহী নগরের রাজপাড়ার বেলালের ছেলে।

রাজপাড়া থানা পুলিশ জানায়, চিড়িয়াখানার ভিতরে পলাশ ও খাদিজা নামের দুই দর্শনার্থীর ব্যাগ কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে সোহাগ ও তার সহযোগিতারা। এসময় খাদিজার চিৎকারে অন্য দর্শনার্থীদের সহযোগিতায় চিড়িয়াখানার লোকজন সোহাগকে হাতেনাতে ধরে ফেলে।

এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে সোহাগকে গ্রেপ্তার করে বলে জানান রাজপাড়া থানার এএসআই শরিফুল ইসলাম জানান।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭-এপ্রিল-২০১৭ইং/নোমান