মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাবতলীতে অস্ত্র ও গুলি উদ্ধার : গ্রেফতার দুই

Muktijoddhar Kantho ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

বগুড়া আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার গাবতলীতে তিন রাউন্ড কারতুজসহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, নাটোর সদর কোর্ট পুলিশ পরিদর্শক আবুবকর সিদ্দিক মায়ের মৃত্যুর খবর শুনে গত ২২ ফেব্রুয়ারী রাত ১০টায় তাঁর গ্রামের বাড়ী বগুড়ার ধুনট থানাধীন বড়ীয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গাবতলীর তরনীহাটের উত্তরে সৈয়দের মোড়ে পৌঁছিলে একদল ছিনতাইকারী গাড়ীটিকে ঘিরে ফেলে আগ্নেয়াস্ত্রের মুখে নগদ অর্থ ও একটি সরকারী মোবাইল ফোন লুট করে।

এ ঘটনায় নাটোর সদর কোর্ট পুলিশ পরিদর্শক আবুবকর সিদ্দিক বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। ছিনতাইয়ের এই মামলায় পুলিশ উপজেলার মহিষাবান ইউনিয়নের মড়িয়া কবিরাজপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী নাহিদুল ইসলাম ওরফে নয়ন (৩০), তার সহযোগী মড়িয়া পশ্চিমপাড়া গ্রামের সামছুল সাকিদারের ছেলে শফিকুল ইসলাম ওরফে সাক্কু (২৭) এবং মড়িয়া বড়বাড়ী গ্রামের ওহেদ আলীর ছেলে রব্বানী (২২)কে গ্রেফতার করে। এরপর গ্রেফতারকৃত ওই তিনজনকে গত ২৭এপ্রিলে ১দিনের রিমান্ড নেয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নয়ন ও সাক্কুর জিজ্ঞাবাদে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ২৭এপ্রিল রাতে নয়নের বাড়ীর শয়নঘরের সানসেট থেকে তিন রাউন্ড কারতুজসহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

এ ঘটনায় বাগবাড়ী ফাঁড়ীর ইনচার্জ এসআই শাহাদত হোসেন বাদী হয়ে গতকাল গাবতলী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮-এপ্রিল-২০১৭ইং/নোমান