ধলেশ্বরী নদী থেকে কৃষকের লাশ উদ্ধার
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদী থেকে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
শুক্রবার বিকালে সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর একটি পরিত্যক্ত নৌকা থেকে তার লাশ উদ্ধার হয়। আব্দুর রাজ্জাক উপজেলার রাজৈর গ্রামের মৃত মোহন মিয়ার ছেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮-এপ্রিল-২০১৭ইং/নোমান