মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এর উপর হুমকি

Muktijoddhar Kantho ৯১ বার পঠিত ২ মিনিটের পাঠ

রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

নান্দাইল এর প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কিশোর দিগন্ত পত্রিকার সম্পাদক শিশু সাংবাদিক তোফাজ্জল হোসেন এর উপর হুমকি-ধমকির অভিযোগ পাওয়া গেছে।

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলাধীন ৪ নং চন্ডীপাশা ইউনিয়ন অন্তর্গত কুরাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ১ম সাময়িক পরীক্ষা চলাকালে আইন বহির্ভূতভাবে বহিরাগতদের পরীক্ষা হলে প্রবেশ, পরীক্ষা হলের পরিবেশ বিঘ্নিত করার ব্যাপারে শিক্ষকদের অবহেলা ও অনিয়ম এর বিরুদ্ধে গত ২৬/০৪/২০১৭ তারিখে ২ টি অনলাইন পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ করা হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

চিত্রসহ প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ সত্য, সংশ্লিষ্ট স্কুলে গিয়ে সকল তথ্য-প্রমাণ পাওয়া যায়। স্কুলের প্রায় ৩০০ শিক্ষার্থীর জবানবন্দি থেকেও এই তথ্য উঠে আসে। তা শিকার করেন কিছু অভিভাকও।সংবাদটি প্রকাশ হওয়ার পর বেশ আলোচনা-সমালোচনার ঝড় চলছে এলালাকায়।

কিন্তু এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রতিবেদককে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। সংবাদটি প্রকাশ করার কারণে তাকে হুমকি ধমকি দেয়া হচ্ছে। আর এগুলো করছেন গ্রামের কথিত প্রভাবশালী ব্যক্তিরা।

জানা যায়, এদের প্রাইভেট প্রোগ্রাম আছে। আর তাদের নিকট ল প্রাইভেট পড়ুয়া ছাত্রদের পরীক্ষায় পাশ করানোর জন্য এরা পরীক্ষা হলে ছাত্রদের সাহায্য করতে যায়। আর এতে করে অন্য ছাত্রদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়। মেধাবী শিক্ষার্থীরা কষ্ট করে করে পড়া শিখে পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখে, আর ওরা কিছুই না পড়েও ভাল নাম্বার পায়।

এভাবেই এদের কোমল মনে নেতিবাচক মনোভাব ঢুকিয়ে দিচ্ছে এই মহল। অথচ নির্বাক সকলেই। এদের হাতে বন্দী সবাই। তবু সাহস করে এগিয়ে এসেছিলেন তোফাজ্জল, আর এর ফল এখন এটা। তার বাড়ি পর্যন্ত হুমকি যাচ্ছে। তার অবস্থা নাজেহাল।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮-এপ্রিল-২০১৭ইং/নোমান