মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় এক যুবক মাদক ব্যবসায়ী স্কফ ও ফেন্সিডিলসহ আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় স্কফ ও ফেন্সিডিলসহ মো: সেলিম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৌরশহরের বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার শরীরে বিশেষ ভাবে বাঁধা অবস্থায় ১৯ বোতল স্কফ এবং ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটক সেলিম উপজেলা দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের আব্দুল কালামের পুত্র।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে আখাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক আতিকুল ইসলাম এর নেতৃত্বে বাইপাস এলাকায় অভিযান চালিয়ে স্কফ ও ফেন্সিডিলসহ সেলিমকে আটক করা হয়

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০৪-২০১৭ইং/ অর্থ