মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও আহত আরোও ০৩ জন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়(৩৫) এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন ছতুরা শরীফ সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন আরোহী আহত হয়েছেন। আহতদেরকে জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ছতুরা শরীফ সেতুর সামনে কুমিল্লাগামী একটি ট্রাককের সঙ্গে পেছন দিক থেকে আসার অপর একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারটি উল্টে যায়। এতে করে চালক ঘটনাস্থলেই মারা যান। এসময় প্রাইভেটকারে থাকা তিনজন যাত্রী আহত হয়েছেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০৪-২০১৭ইং/ অর্থ