মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডিমলায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও পথ সভা

Muktijoddhar Kantho ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

৩  মে সন্ধ্যায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সহযোগি সংগঠন জাতীয় সমিতি ডিমলা শাখার উদ্যেগে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

ডাঃ ননীগোপাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নুর মোহাম্মদ খাঁন, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক এ্যাড. মোজাফফর আহম্মেদ, কৃষক নেতা মোজাম্মেল হক গাজি, সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা নেক গ্লাস্ট রোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরি করে, অবিলম্বে ক্ষতি পূরণ, দায়িত্ব অবহেলার জন্য উপজেলা কৃষি কর্মকর্তার শাস্তিমূলক অপসারণ এবং সরাসরি কৃষকদের নিকট থেকে ধান, গম ক্রয়ের দাবী জানান।

তারা আরও বলেন ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সঠিক ভাবে দায়িত্ব পালন করেন না। যাহার কারণে আজকে শত শত কৃষক এই অনাকাংখিত ক্ষতির স্বীকার।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-মে-২০১৭ইং/নোমান