কিশোরগঞ্জে শিশু আনন্দ মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জে দুদিন ব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উৎসবের সমাপ্তী ঘটে। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ খালেদা ইসলাম, জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভানেত্রী কোহিনূর আফজল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বেগম তায়েফা হাছিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু শিল্পী অনুরাগ সরকার দ্রোন।
অনুষ্ঠানে ২২ টি বিষয়ে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৫-২০১৭ইং/ অর্থ

