মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জের এডিসি জেনারেল তরফদার মো.আক্তার জামীল উপসচিব হিসেবে পদোন্নতিতে ফুলেল শুভেচ্ছা দৈনিক আমার বাংলাদেশ পরিবারের

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৭৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক: 

কিশোরগঞ্জের বিপুল সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো.আক্তার জামীল উপসচিব হিসেবে পদোন্নতিতে ফুলেল শুভেচ্ছা দিয়েছে দৈনিক আমার বাংলাদেশ পরিবার। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো.আক্তার জামীলকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক সুলতান রায়হান ভূইয়া রিপন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমার বাংলাদেশের উপদেষ্টা মো.আশরাফুল ইসলাম,পত্রিকাটির প্রকাশক মো.টিপু সুলতান, স্টাফ রিপোর্টার আমিনুল হক সাদী । প্রসঙ্গত কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো.আক্তার জামীল যোগদানের পর থেকে প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অত্যন্ত নৈতিকতার সহিত প্রশাসনিক দায়িত্ব পালন করে জেলায় বিরল সুনাম কুড়িয়েছেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-০৫-২০১৭ইং/ অর্থ