মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে মাদক এবং শিবিরকর্মি সহ ৩২ জন গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক সহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ছাত্রশিবিরের একজন ক্যাডারও রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, শনিবার রাতভর ও রবিবার সকাল পর্যন্ত মহানগরীর ৪ থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে বোয়ালিয়া থানায় ১০ জন, রাজপাড়ায় ৭ জন, মতিহারে ১১ জন, শাহ মখদুম থানায় ৩ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জনকে মাদকদ্রব্যসহ একজন শিবির কর্মী ও বিভিন্ন অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় হেরোইন, ফেন্সিডিল, গাজা ও ইয়াবা জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৭-০৫-২০১৭ইং/ অর্থ