মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ট্রাকের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত হয়েছেন।

নিহতরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার টুটুলের ছেলে ব্যাটারি চালিত অটোরিকশা চালক হাসিব (২০) ও তার মামা একই এলাকার সোলাইমানের ছেলে বিশাল (২১)।

বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, তালাইমারি মোড় থেকে অটোরিকশা নিয়ে ভদ্রার দিকে যাচ্ছিল। এসময় বালিবাহী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বিপরিত দিক থেকে আসা অপর একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসিব মারা যান।

পরে হাসপাতালে নেয়া হলে বিশালকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৭-০৫-২০১৭ইং/ অর্থ