মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক: 

কিশোরগঞ্জে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার রাতে স্থানীয় আখড়াবাজারের পরম চত্ত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও গানের অনুষ্ঠানের আয়োজন করে নজরুল সংগীত শিল্পী পরিষদ।

বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অ্যাডভোকেট অশোক সরকার।

অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ মো. আশরাফ উদ্দিন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট মায়া ভৌমিক, আবৃতিকার ম.ম জুয়েল, সাংবাদিক প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০৫-২০১৭ইং/ অর্থ