মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩ জন

Muktijoddhar Kantho ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ৩ জন জামায়াত ও ৩জন শিবিরকর্মীসহ ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম। গ্রেপ্তারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ১২ জন, শাহ মখদুম থানা ৪ জন, ডিবি পুলিশ ৩ জন। তাদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত, ৪ জনকে মাদকদ্রব্য, ৬ জন জামায়াত শিবিরকর্মী ও অন্য অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান মাদকদ্রব্য।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮-মে-২০১৭ইং/নোমান