মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নান্দাইল উপজেলা আ’লীগ সর্ম্পকে প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকায় অগ্নিসংযোগ,বিক্ষোভ মিছিল, অবরোধ

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামীলীগ সম্পর্কে দৈনিক প্রথম আলো পত্রিকায় গত ১৮ মে সংখ্যায় একটি বিতর্কিত সংবাদ প্রকাশ করায় এবং ওই পত্রিকার নান্দাইল প্রতিনিধি রমেশ কুমার পার্থ (বাবুল ধর) কর্তৃক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় সাধারন ডাইরী করার প্রতিবাদে শনিবার সন্ধ্যার পর বিক্ষোভ মিছিল ও থানার সামনে রাস্তায় অবস্থান করে প্রতিবাদ সভা করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

রোববার সকাল ১১টায় নান্দাইল পুরাতন বাসষ্ট্যান্ডে শহীদ মিনারের সামনের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন ভুইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আমিনূল ইসলাম শাহান, সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, প্রচার সম্পাদক জামাল আকন্দ, আওয়ামীলীগ নেতা মুশফিকুর রহমান, সাইদুর রহমান, ফয়েজ উদ্দিন কামাল, কৃষকলীগ নেতা আব্দুল মোতালিব প্রমূখ।

সভায় বক্তরা অবিলম্বে প্রথম আলোর নান্দাইল প্রতিনিধিকে অবাঞ্চিত ঘোষনা সহ প্রথম আলো পত্রিকার কর্তৃপক্ষ বরাবর কতিপয় দাবী উত্থাপন করেন। দাবী না মানা পর্যন্ত নান্দাইলে প্রথম আলো পত্রিকা বিক্রী বন্ধ থাকার ঘোষনা দেওয়া সহ অবিলম্বে সাধারন সম্পাদকের নামে দায়েরকৃত সাধারন ডাইরী প্রত্যাহার করা না হলে পরবর্তীতে আরো কর্মসূচী দেওয়ার ঘোষনা দেন। সমাবেশ শেষে নেতা কর্মীরা প্রায় শতাধিক প্রথম আলো পত্রিকায় আগুন দিয়ে পুড়িয়ে মহা-সড়ক অবরোধ করে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৫-২০১৭ইং/ অর্থ