মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শোলাকিয়ায় ১৯০তম ঈদের জামাতে সকলের সহযোগীতা চাইলেন জেলা প্রশাসক

Muktijoddhar Kantho ২৯৩ বার পঠিত ২ মিনিটের পাঠ
শফিক কবীর, স্টাফ রিপোর্টার :
২৪শে মে বিকাল ৩:০০টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ্ মাঠের ১৯০ তম ঈদুল ফিতরের জামাত নির্ভয়ে আদায়ের লক্ষে, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অথিতি জনাব আজিমুদ্দিন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ সচিব তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জানাব এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জনাব আসাদউল্লাহ সহ শোলাকিয়া মাঠ পরিচালনা কমিটির সদস্যগন সাংবাদিক, সুশীল সমাজ ও উপজেলা নির্বাহী অফিসার মাঠের সাধারন সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মাসউদ, সদর মডেল থানা ইনচার্য, শিক্ষক।
প্রস্তুতি সভায় পৌর মেয়র মাহমুদ পারভেজ বলেন, মাঠের সার্বিক কাজে শতভাগ সহযোগীতা থাকবে পৌরসভার। প্রধান অথিতি তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন রমজান ঈদের জামাত নির্বিঘ্নে যাতে আদায় করাযায় তারজন্য আইন প্রয়োগকারী সংস্থা সহ সকলের সহযোগীতা কামনা করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-০৫-২০১৭ইং/ অর্থ