মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শার্শা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধুয়ে দিল মায়ের পা

Muktijoddhar Kantho ৫৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

‌মো: আবু বকর ছি‌দ্দিক, শার্শা (য‌শোর) প্রতি‌নি‌ধি :

শার্শা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৬ সালের সমাপনি পরীক্ষায়বৃত্তি প্রাপ্ত পরীক্ষার্থীরা তাদের মা’য়েদের পায়ে পানি ঢেলে দুই হাতে সেই পা ধুয়ে দিয়েছে। খুশিতে চোখ থেকে পানি ঝরছে মায়ের। বুধবার দুপুরে শার্শা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৬ সালের সমাপনিপরীক্ষায় বৃত্তি প্রাপ্ত পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মা’য়েদের পায়ে পানি ঢেলে দুই হাতে সেই পা ধুয়ে দেওয়ার এ ব্যতিক্রম আয়োজনে করেন শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মেহেদী হাসান।

সরেজমিনে দেখা যায়,বৃত্তি প্রাপ্ত ১৭ জনপরীক্ষার্থী নিজ নিজ মায়ের পা ধুয়ে ও মুছে দেওয়ার পর পরম শ্রদ্ধায় মায়ের কপালে চুমু দিতে দেখা যায়।মায়েরা এ সময় সন্তানদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এমনই একজন মা বলেন, ‘সন্তানরা আজ যে শিক্ষা পেল, তা আগামী জীবনে তাদের পাথেয়হয়েথাকবে।২০১৬ সালের সমাপনি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত পরীক্ষার্থীদের হাতে একটি ক্রেস ও মেডেল তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান। পরীক্ষার্থীরা তাদের মায়েদের গলায় মেডেল পরিয়ে দেন।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিন বলেন, মা-বাবা ও পরিবারের গুরুজনদের প্রতি কর্তব্য, ভালোবাসা ও চেতনা জাগানোর জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান এ উদ্যোগে গ্রহণ করেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, মূলত  প্রতিটি ছাত্র-ছাত্রীর মাঝে তাদের বাবা-মায়ের প্রতি যত্নশীল হওয়ার চেতনা জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়।যাতে করে শিক্ষার্থীদের মধ্যে মা-বাবার প্রতি বেশি বেশি ভালবাসা, শ্রদ্ধাবোধ এবং যত্নশীল হওয়ার মানসিকতাসৃষ্টি হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৪-মে-২০১৭ইং/নোমান