মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে মানববন্ধন

Muktijoddhar Kantho ৮৯ বার পঠিত ৪ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী :

পবিত্র রোজার মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, নিত্য পন্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

বুধবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, রোজার মাসে সকল খাদ্যদ্রব্য ভেজালমুক্ত রাখতে হবে। অবিলম্বে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত গঠন করে রোজাaর আগে থেকেই অভিযান পরিচালনারা দাবি জানানো হয়।

একই সমাবেশ থেকে আগামী জাতীয় বাজেটে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা চালুসহ ১৪ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধন ও সামবেশে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সামজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন কিছু অসাধু ব্যবসায়ী মুল্য অস্থিতিশীল করার পায়তারা শুরু করেছে। চাল, ডাল, ছোলা, মাছ, মাংস ও ইফতার সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিযোগীতা শুরু হয়েছে। বাজার সিন্ডিকেট গোষ্ঠি ভেজাল খাদ্য তৈরির অশুভ কারসাজি শুরু করেছে। রোজা শুরুর আগেই বিদ্যুতের ভেল্কীবাজি শুরু হয়েছে। রোজার পবিত্রতা অর্জনে নাগরিক নিরাপত্তার জন্য বাজারে মনিটরিং নিয়মিত করতে হবে। আর সবচেয়ে জরুরি বিষয় রোজার মাসে বিদ্যুত সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে হবে। অন্যথায় নগরবাসী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন
করবে বলে হুশিয়ারি দেয়া হয়।

এছাড়া রোজার আগেই ভ্রাম্যামান আদালত পরিচারনার দাবি জানানো হয়। অন্যথায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে রাখারও হুমকি দেয়া হয়। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের প্রতি আরো সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশে অন্যদের মধ্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি আবু বকর আলী, প্রবীন সাংবাদিক প্রশান্ত শাহা, কবি আশফাকুল আশেকিন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনার রশিদ, এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনা রায়, নারী নেত্রী সেলিনা খাতুন, শাহীনা বেগম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, উদীচী নেতা মিনহাজ উদ্দিন মিন্টু, রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহেশ চন্দ্র সরকার, বস্ত্র ব্যবসায়ী সমিটির সভাপতি অশোক কুমার শাহ, ইলেকট্রনিক্স মেকানিক সমিতির নেতা সামশুল ইসলাম বাদশা, জেলা লোকমোচ্চার সভাপতি অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক এম, শরিফ, সমাজ সেবক নিযাম উদ্দিন, ছাত্রনেতা জাহিদ, জাতীয় আদিবাসী পরিষদের নেতা সুভাস চন্দ্র হেম্ব্রন ও শাহীন শেখ প্রমুখ।

একই সমাবেশ থেকে রাজশাহীর উন্নয়নে ১৪ দফা দাবি বাস্তবায়নে আগামী জাতীয়।বাজেটে বিশেষ অর্থ বরাদ্ধের জোর দাবি জানানো হয়। এসব দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, রাজশাহী রেশম কারখানা চালু, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ নিশ্চিত ও সিএনজি স্টেশন স্থাপন, রাসিক কর্তৃক।বর্ধিত হোল্ডিং ট্যাক্স কমানো, বাসাবাড়িতে গ্যাস সংযোগ স্থাপন ও পদ্মানদীর ড্রেজিং ।

বক্তারা বলেন, রাজশাহী জেলার দক্ষিন-পূর্ব পাশ ঘেষে পদ্মানদী প্রায় ৭০ কিমি দৈর্ঘ্যে বিস্তৃত। কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের মানুষ পানির বড়ই কষ্টে আছে। ভূ-উপরিস্থিত পানির ব্যবহার ছাড়া বরেন্দ্র অঞ্চলের কৃষি বিপ্লব ও এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব নয়। অতিমাত্রায় ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের ফলে ভূমিধ্বস ও জলবায়ূ বিরূপ প্রভাবসহ পরিবেশ মারাত্মক ভাবে ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। ফলে এর মাশুল দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। এ প্রেক্ষিতে পদ্মা নদীর ড্রেজিংসহ উন্নয়ন প্রকল্প জরুরী ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন।
এছাড়া রাজশাহী থেকে চট্রগ্রাম সরাসরি ট্রেন সার্ভিস চালু করন, আব্দুলপুর-রাজশাহী-রহনপুর ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ, অর্থনৈতিক জোন স্থাপন, আম, আলু, টমেটোসহ অন্যান্য ফল সংরক্ষণে কোল্ড ষ্টোরেজ স্থাপন এবং নারী শিল্পোদ্যোক্তাদের বিশেষ ঋণ সহায়তার দাবি জানানো হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৪-মে-২০১৭ইং/নোমান