মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

রাজশাহী মহানগরীতে অজ্ঞাত (৯০) বছরের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে নগরীর বর্ণালী মোড়ের আমবাগান ক্লাবের বিপরীত পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালিয়া থানার এসআই সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হলে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে লাশ দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়। পরে তারা নগরীর হেতেম খাঁ কবরস্থানে বিকেলে দাফন করে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩১-০৫-২০১৭ইং/ অর্থ