পত্নীতলায় আ’লীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিউল ইসলাম, পত্নীতলা (নওগাঁ):
নওগাঁর পত্নীতলায় উপজেলা আ’লীগের আয়োজনে মহান আল্লাহ্ তা’য়ালার অশেষ রহমত-বরকত ও নাজাত লাভের ফজিলতপূর্ণ “মাহে রমজানুল মোবারক” এর তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা, দো’য়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২রা জুন শুক্রবার ৬ রমজান নজিপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, মহান জাতীয় সংসদের হুইপ ও ধামইরহাট-পত্নীতলা আসনের সাংসদ মোঃ শহীদুজ্জামান সরকার (বাবলু)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহসভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ্ ফকির, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বজলুর রশিদ, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ অরুণ, নজিপুর পৌর আ.লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু ও সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ টিপু সুলতান, নজিপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সিয়াম সাহারিয়া, নজিপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রবিউল ইসলাম ও মেহেদি হাসান প্রমুখ। দোয়া মাহফিলে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার সাহেব হৃদ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁহার রোগ মুক্তি জন্য বিশেষ দোয়া প্রার্থনাসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০৬-২০১৭ইং/ অর্থ