রাজশাহীতে আলীগের বর্ধিত সভা
পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ
রাজশাহী মহানগর।আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে রাজশাহী মহানগর অওয়ামী লীগ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খাইরুজ্জামান লিটন। সভায় মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নওশের আলী, সাধারন সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারন সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ প্রমূখ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০৭-২০১৭ইং/ অর্থ