আখাউড়া রেলওয়ে স্টেশনে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে আগুন
সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বৃহ¯পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে ট্রেনের একটি লাগেজ ভ্যানে (মালবাহী বগিতে) এ অগ্নিকান্ডের ঘটে। এতে ওই বগিতে রাখা জুতা ও প্লাষ্টিক সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে কেবিন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি রাত ২টা ৪৫মিনিটে আখাউড়া স্টেশনের ৪ নম্বর প্লাটফরমে যাত্রা বিরতি করে। এসময় ঢাকাগামী আন্ত:নগর তূর্ণা এক্সপ্রেস , চট্টগ্রামগামী উদয়নসহ ৪টি ট্রেন পাস দেওয়ায় নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে বিলম্ব হয়। রাতে সাড়ে ৩টার দিকে হঠাৎ ট্রেনের ৩৫২২ নং মালবাহী বগিতে থেকে প্রথমে ধোঁয়া ও পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কে ট্রেনযাত্রীরা চিৎকার শুরু করলে প্রথমে রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। রাত পোনে ৪টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিটন ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টার চেষ্টায় রাত সাড়ে ৪টায় আগুন আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বগিতে থাকা জুতা ও প্লাষ্টিকের মালামাল পুড়ে ছাড়খাড় হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে জংশনের কেবিন ষ্টেসন মাস্টার মো: হাফিজুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ওই বগিটি পরিত্যক্ত ঘোষণা করা হলে বগিটি রেখে শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে ট্রেনটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। আখাউড়া রেলওয়ে ষ্টেশন সুপারিনটেনডেন্ট মো: খলিলুর রহমান জানান, রাতে পোনে তিনটায় ট্রেনটি যাত্রা বিরতি করার পর মালবাহি বগিতে থেকে আখাউড়ার কিছু মালামাল নামানো হয়। রাত সাড়ে ৩টার দিকে ওই বগি থেকে আগুণ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ট্রাফিক ইন্সপেক্টর (বাণিজ্য) কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে আগুন কীভাবে আগুন লেগেছে এ ব্যাপারে তিনি কিছু বলতে এখন কিছু জানতে পারে নাই।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০৬-২০১৭ইং/ অর্থ