মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুরা পেলো মাইক্রোবাস

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

রাজশাহীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিশুদের যাতায়াতের সুবিধার্থে একটি মাইক্রোবাস প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মহানগরীর মিরের চক এলাকায় রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, উত্তরা মটরস্ এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর মতিউর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নতুন মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৬-২০১৭ইং/ অর্থ