মেয়ের জামাইকে পিটিয়ে দ্বিতীয় বিয়ের আসর পন্ড : বর ও পুলিশ সহ আহত অর্ধশতাধিক
তাহিরপুর (সুনামগঞ্জ):
প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করতে গেলে সুনামগঞ্জের তাহিরপুরে শনিবার ইফতারির পুর্বেই বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রথম স্ত্রীর বাবা ক্ষুদ্ধ হয়ে গুণধর জামাইকে পিটিয়ে দ্বিতীয় বিয়ে পন্ড করে দিলেন। এ নিয়ে ফের উপজেলার বালিয়াঘাট বাজারে বাজারে ঘন্টাখানেক শশুড় ও জামাই’র পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পুি লশ সহ কমপক্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে কর্তব্যরত দু ’পুলিশ সদস্যও আহত হয়েছেন। গুরুতর আহত উভয় পক্ষের ২১ জনকে শনিবার রাতে জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের আমির আলীর মেয়েকে দু’বছর পুর্বে বিয়ে করে একই গ্রামের আবদুল হাবিবের ছেলে জাফর আলী। বিয়ের পর স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ভরণ পোষণ বন্ধ করে দেয়। এ নিয়ে শশুড়ের দায়ের করা মামলায় জাফর জেল হাজত থেকে দিন কয়েক পুর্বে জামিনে বেড়িয়ে এসে শনিবার পাশর্^বর্তী গোলকপুর গ্রামে বর সেজে বরযাত্রী নিয়ে গিয়ে দ্বিতীয় বিয়ের পিড়িতে বসেন।
এদিকে দ্বিতীয় বিয়ে খবর শুনে প্রথম পক্ষের স্ত্রীর বাবা আমির আলী তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়ে বিকেলে মেয়ের জামাইকে পিটিয়ে বিয়ে পন্ড করে দেন। পরবর্তী জামাই জাফরের মামা বালিয়াঘাট গ্রামের ওমর আলী বালিয়্ঘাাট বাজারে তার লোকজনকে নিয়ে এসে আমির আলীর সাথে প্রথমে এনিয়ে কথাকাটাকাটি ও পরবর্তীতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হওয়ার পাশাপাশী তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচাজ এএসআই পিযুষ দাস ও এনামুল নামের অপর এক কনষ্টেবল আহত হন।’
সংঘর্ষে ওমর আলীর পক্ষের আহতদের মধ্যে হলে ভাগ্নে জাফর আলী, হাবিব, সজিম, মছদ্দর, নাজিম, উকিল, সিজিল, সাজিবুল, তারাব আলী, শিরিনকে শনিবার রাতে জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
অপরদিকে সংঘর্ষে আমির আলীর পক্ষের আহতদের মধ্যে, আমির আলী, জসীম উদ্দিন , ফখর উদ্দিন সহ তার পরিবারের কমপক্ষ্যে ১২ জনকে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সে ভর্তি করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ঘন্টা খানেক উভয়ে পক্ষের সংঘর্ষে ইফতারির পুর্বে ও পরে বালিয়াঘাট বাজার রণক্ষেত্রে পরিণত হলে বাজারের ৫’শতাধিক দোকানপাঠ ঘটনার শুরুর পর থেকেই বন্ধ হয়ে যায়।’
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর শনিবার রাতে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এ ব্যাপারে কোন পক্ষই অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৬-২০১৭ইং/ অর্থ