মাছ ধরতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ
মাছ ধরতে নদীতে গিয়ে নাহিদ (১৭) নামে এক ছাত্র মারা গেছে। সেখানে ব্রীজ থেকে নদীতে লাফ দেয় সে। লাফ দেওয়ার পর স্রোতে তলিয়ে যায় নাহিদ। পরে দমকল বিভাগের ডুবুরিরা গিয়ে পানির নিচ থেকে নাহিদের লাশ উদ্ধার করে। পবা উপজেলার জোহাখালি নদীতে শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে ঘটে।
নিহত নাহিদ পবা উপজেলার সুন্দরপুর এলাকার মেহের আলীর ছেলে। সে পবার বিল নেপাল পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা মুক্তিযোদ্ধার কণ্ঠকে বলেন, নাহিদ ও তার বন্ধুরা জোহাখালি নদীর ব্রীজের ওপর থেকে লাফ দিয়ে নদীতে নেমে মাছ ধরছিলেন।এক পর্যায়ে নাহিদ স্রোতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করে পারেনি। পরে দমকল বিভাগে সংবাদ দিলে লিডার (ডুবুরি) নুরুন্নবীর নেতৃত্বে রাজ্জাক লাশটি উদ্ধার করে।
শনিবার বিকেলে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নাহিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৬-২০১৭ইং/ অর্থ