মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাংলাদেশ ও ভারতের সব ইন্ট্রিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে বলেছেন হর্ষ বর্ধন শ্রিংলা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যাওয়ার সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সব ইন্ট্রিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) নেটওয়ার্কের আওতায় আনা হবে। যেগুলো বাকি রয়েছে সেগুলোকে ইন্ট্রিগ্রেটেড চেকপোস্টে পরিণত করে সব স্থলবন্দর দিয়ে ফুল এন্ট্রি ভিসা চালু করা হবে। আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় সাংবাদিকদের উদ্দ্যেশে  তিনি এ কথা বলেন।

তিনি আরোও বলেন, ভারত ও বাংলাদেশ সীমান্তে আমরা আমাদের অভিবাসন চেকপোস্টকে একত্রিত করছি, একবার নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলে আমরা মানুষকে সমস্ত স্থলবন্দর ব্যবহার করার অনুমতি দিতে পারি। বর্তমানে পেট্রাপোল-বেনাপোল ও হরিদাসপুর দুটি স্থলবন্দর ব্যবহার করা হচ্ছে। এদের সেই মানদণ্ড রয়েছে। এর সঙ্গে আখাউড়া-আগরতলাসহ অন্যান্য স্থলবন্দরকে ব্যবহারের জন্য বলতে পারি।

আখাউড়া স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারকে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শামছুজ্জামান ও আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার ফুল দিয়ে স্বাগত জানায়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৫-২০১৭ইং/ অর্থ