মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নীলফামারী জলঢাকায় মায়ের অভিযোগে ছেলের জেল

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাশেদুল ইসলাম আপেল, নীলফামারীঃ 

নীলফামারীর জলঢাকায় মায়ের অভিযোগে এক ছেলেকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল এলাকায় সহিদার রহমান’র ছেলে ইলিয়াস হোসেন (৩৫) আজ বুধবার দুপুরে তার বাবা-মা কে বেধড়ক মারধর করে। পরে তার মা লাইলী বেগমমথানায় এসে অভিযোগ করলে এস আই হেলাল বাড়ি থেকে তাকে থানায় নিয়ে আসেন। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে দিলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান তাকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৫-২০১৭ইং/ অর্থ