মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে এসিডির সেভ দ্য চিলড্রেন প্রকল্প পরিচিতি অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে রাজশাহীতে সেভ দ্য চিলড্রেন এর IKEA Good Cause Campaign প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে নগরীর সাগরপাড়াস্থ এসিডি’র প্রধান
কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসিডি’র নির্বাহী পরিচালক সালীমা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহ উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর রাজশাহী উপ-পরিচালক রুবিনা ইয়াসমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক আনোয়ার কামাল প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, প্রতিটি শিশুর বিকাশ ও বিস্তারে মেন্টর প্রয়োজন। আলোচ্য প্রকল্পটি কর্মএলাকায় শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করে সমাজে প্রয়োজনীয় মেন্টর তৈরি করতে সক্ষম হবে। এসময় তিনি এ প্রকল্পের সফলতা কামনা করেন।

সভার সভাপতি সালীমা সারোয়ার বলেন, এসিডি দীর্ঘদিন ধরে কর্মএলাকায় শিশুবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এ প্রকল্প কাজ করছে। যা শিশুদের জীবনে ইতিবাচকতা তৈরিতে কার্যকর ভূমিকা পালন করবে।
IKEA Good Cause Campaign প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মো: মোস্তাফিজুর রহমান।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা শেষে হওয়া মুক্ত আলোচনায় অতিথিরা অংশগ্রহন করেন।

রায়হানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জানানো হয়, রাজশাহী অঞ্চলে শিশুদের সুরক্ষা, শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে অনিরাপদ অভিবাসন প্রতিরোধ এবং তাদের অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ ও ২৮ নং ওয়ার্ড এবং গোদাগাড়ী উপজেলার দেওপাড়া, মাটিকাট, গোগ্রাম ইউনিয়ন, গোদাগাড়ী ও কাঁকন হাট পৌরসভা এলাকার এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানানো হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-০৬-২০১৭ইং/ অর্থ