মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লংগদুতে আদিবাসীদের ওপর বর্বরতার প্রতিবাদে মানববন্ধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

রাঙ্গামাটির লংগদুতে আদিবাসীদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠীত হয়।

সমাবেশ পরিচালনা করেন আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান। জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারন সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম,আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাধারন সম্পাদক তরুন কুমার মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো।

সংহতি বক্তব্য রাখেন, বিশিষ্ট কলাম লেখক  ও সাংবাদিক প্রশান্ত কুমার সাহা, ন্যাপ রাজশাহী জেলা সাধারন মোস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ পার্টি রাজশাহী মহানগর সাধারন সম্পাদক দেবাশিষ প্রমাণিক দেবু, জনউদ্যোগ রাজশাহী ফেলো জুলফিকার অহম্মেদ গোলাপ, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তামিম সিরাজী প্রমূখ্য।

গত ২ জুন ২০১৭ তারিখে রাঙ্গামাটি জেলার লংগদুতে উপজেলা সদরের তিনটিলা এবং পার্শ্ববতী মানিকজোড়ছড়া ও বাত্যা পাড়ায় সেনা–পুলিশের ছত্রছায়ায় সেটেলার বাঙালি কতৃক আদিবাসী ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটসহ সংঘবদ্ধ সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তরা। এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। হামলার শিকার সকল আদিবাসীদের পুনরবাসন ও ক্ষতি পূরন প্রদানের এবং লংগদুতে আদিবাসী পল্লিতে নিরাপওার ব্যবস্থা করার দাবি জানানো হয়। লংগদুতে হামলায় প্রায় ৩০০ বাড়ি ঘরসহ দোকানে অগ্নিসংগযোগ করে সম্পূণ ভাবে ভস্মীভূত হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-০৬-১৭ইং/ অর্থ