মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রায়পুরে জমি সংক্রান্ত বিরোধ, “যুবকে কুপিয়ে হত্যার চেষ্টা”

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ 

লক্ষ্মীপুরের রায়পুরে পূর্বের জমি সংক্রান্ত বিরোধের ঘটনা সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়াকে কেন্দ্র করে ইব্রাহিম খলিল (৩০) নামে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম খলিলকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার চরআবাবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে। এ ঘটনায় রোববার দুপুরে আহত ইব্রাহিম খলিল বাদী হয়ে প্রতিপক্ষ মকবুল হাওলাদারের ছেলে মাসুদ ও মামুন সহ সাত জনকে আসামী করে থানায় মামলা করেন।

মামলার অভিযোগে জানা যায়, একই গ্রামের মুকবুল হাওলাদারের পরিবারের সাথে ইব্রাহিম খলিলের মামাদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় মুকবুল হাওলাদারদের পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে ইব্রাহিম খলিদের পরিবারের উপর এবং প্রতিশোধ নেওয়া হুমকি দেয়। এই ঘটনার জের ধরে শনিবার রাতে ইব্রাহিম খলিল মসজিদ থেকে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় মাসুদদের নেতৃত্বে তার লোকজন। এতে ইব্রাহিমের মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। রাতেই তাকে উদ্ধার করে স্থানীয়রা রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত মাসুদ মোবাইলে জানান, ঘটনার সময় আমার চাচা তাজল ইসলাম হাওলাদারের সাথে তর্ক-বিতর্ক চলছিল। এসময় ইব্রাহিম বাজে মন্তব্য করলে তাকে ধাক্কা দিলে সে গাছে লেগে আহত হয়।

উত্তর চরআবাবিল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যা বিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইব্রাহিম খলিলের পরিবার আমাকে বিষয়টি জানিয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আজিজুর রহমান বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-০৬-২০১৭ইং/ অর্থ