গাবতলীতে জামাইয়ের নির্যাতনে শ্বশুরের আত্মহত্যা
আল আমিন মন্ডল, বগুড়াঃ
বগুড়ার গাবতলী কাগইলে জামাইয়ের মানষিক নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে শ্বশুর সুবেশ চন্দ্র দেব নাথ (৫৫) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাঁতে কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামে।
জানা যায়, ঐ গ্রামের সুবেশ চন্দ্রের কন্যা তপতী রানীর সঙ্গে নওগা বদলগাছীর কোলা গ্রামের নিপেন চন্দ্র দেব নাথ নগদ ৩লক্ষ টাকা ও ৫ভরী স্বর্ন’সহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে বিবাহ করে। এরপর থেকে জামাই নিপেন আরো যৌতুকের টাকার জন্য স্ত্রী ও শ্বশুর পরিবারের সদস্যদের কে চাপ দিতে থাকে। এমনকি নিপেন যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী উপর নির্মম নির্যাতন শুরু করে। এ নিয়ে গত দেড়বছর যাবত জামাই ও শ্বশুর পরিবারের মধ্যে অশান্তি চলে আসচ্ছিল। পুনরায় শ্বশুরের নিকট থেকে টাকার চাপ দিলে এর এক পর্যায়ে গতশনিবার রাঁতে সুবেশ চন্দ্র গ্রাস ট্যাবলেট খেলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে ভতি করা হলে রাঁত ১২টা সময় তাঁর মৃত্যু ঘটে। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
আজ রবিবার রাঁতে তাঁর দেহের ‘দাহ’ কাজ সম্পন্ন করা হয়েছে। এ ঘটানায় কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন জানান, জামাইয়ের অমানবিক নির্যাতনের ফলে বাঁধ্য হয়ে সুবেশ চন্দ্র আত্মহত্যা করেছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-০৬-২০১৭ইং/ অর্থ