মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭২ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

দুদিন ব্যাপী শুরু হলো ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭। রোববার সকাল ১০টায় রাজশাহী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং রাজশাহী জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

“উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রায় ৪০টি স্টল অংশগ্রহন করে। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী স্কুল ও কলেজ এই বিজ্ঞান মেলায় অংশগ্রহনের সুযোগ পায়। স্টলগুলোতে অংশগ্রহনকারী স্কুল ও কলেজগুলো তাদের বিজ্ঞান ভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র আবিষ্কারগুলো প্রদর্শন করে। প্রদর্শনীতে প্যাসকেলের বলবৃদ্ধিকরন নীতি, প্রধানমন্ত্রীর ডিজিটাল গ্রাম, স্মার্ট গার্বেজ মনিটরিং সিস্টেম, সাশ্রয়ী গ্যাস তৈরী, সীমাহীন বাগান ইত্যাদি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের ও বিজ্ঞান মেলার সার্বিক তত্বাবধান করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-০৬-২০১৭ইং/ অর্থ