দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা আহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ন্ডেস্কঃ খুলনার বয়রায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইলিয়াস হোসেন (৭৩) নামের এক মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে বয়রা কলেজ মোড় থেকে নিজ বাসায় যাবার সময় এ ঘটনা ঘটে। আহত ইলিয়াস হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বয়রা কলেজ মোড় থেকে নিজ বাসায় যাবার পথে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ইলিয়াস হোসেনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইলিয়াস হোসেন লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার পরে খালিশপুর ও সোনাডাঙ্গা থানা পুলিশের মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।