প্রথমবারের মত দাসিয়ারছড়ার নামে ২২ শিক্ষার্থীর সম্পন্ন হয়েছে মাধ্যমিকের রেজিষ্ট্রেশন
নাইমুর রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি।।
বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার মানুষগুলোর মৌলিক সুবিধা ভোগের আশায় গঠিত হয়েছিল “ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি”।
ছিটমহল বিনিময় হবার পর দাসিয়ারছড়ার শিক্ষার্থীদের দূরে গিয়ে পড়ার কষ্ট লাঘবের জন্য সমন্বয় কমিটির নামানুসারে বিদ্যালয়টির নাম করন করা হয় “দাসিয়ারছড়া সমন্বয়পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়”। উক্ত বিদ্যালয়টিতে প্রায় ১৬০ জন শিক্ষার্থী অধ্যায়নরত।
ইতিমধ্যে ৬ষ্ঠ-৮ম শ্রেনী পর্যন্ত প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয়,শিক্ষা মন্ত্রনালয় এবং শিক্ষাবোর্ড দিনাজপুর কর্তৃক চুড়ান্তভাবে পাঠদানের অনুমতি পেয়েছে। ব্যানবেইসের মাধ্যমে ই আই আই এন কোড ও হয়েছে। এবং মাধ্যমিক শিক্ষা অফিসার ফুলবাড়ি কর্তৃক সরাসরি ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি করা হয়েছে।
সব থেকে বড় ব্যাপার হলো ২০১৭ ইং শিক্ষা বৎসরের জে,এস,সি পরিক্ষার্থীদের রেজিঃ নিজ বিদ্যালয়ের নামে সম্পন্ন হয়েছে। অংশগ্রহনকারী ২২ শিক্ষার্থীদের মধ্য চলছে বাধ ভাঙা উল্লাস। কারন এই প্রথমবার তারা তাদের নিজ বিদ্যালয়ের নামে জে,এস,সি রেজিঃ করতে পেরেছে। যা বিলুপ্ত ছিটমহল বাসীর মধ্যে এক বড় পাওয়া।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক জনাব মোঃ নুর ইসলাম মুক্তিযোদ্ধার কণ্ঠ কে জানান,গত বছর আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য বিদ্যালয়ের নামে রেজিঃ করে পরিক্ষা দিতে হয়েছিলো। কিন্তু এ বছর আমরা আমাদের বিদ্যালয়ের নামেই রেজিঃ সম্পন্ন করতে পেরেছি এটা ভেবে ভাল লাগছে। সামনে নন এম,পি,ও প্রতিষ্ঠানের এম,পি,ও ছাড়লে সকল শর্ত সিথিল করে অগ্রাধিকারের ভিত্তিতে বিলুপ্ত ছিটমহলের এম,পি,ও ছাড়া উচিৎ এটা আমাদের ৬৮ বছরের পাওনা।