মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে গরু সহ চোর আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬ টি চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। জানা যায়, সোমবার রাতে উপজেলার আঠারবাড়ী ফতেনগর গ্রামের হারুন বেপারির ছয়টি গরু চুরি হয়।

গোপন সূত্রে খবর পেয়ে আঠার বাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই খন্দকার আল মামুন মঙ্গলবার ভোরে গৌরীপুর উপজেলার  শাহগঞ্জ বাজার থেকে ট্রাক বোঝাই ছয়টি গরু সহ দুই চোরকে আটক করে। আটক  চোর নজরুলের বাড়ি শেরপুর ও হৃদয়ের বাড়ি জামালপুর বলে পুলিশ জানায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-০৬-২০১৭ইং/ অর্থ