মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভেজাল বিরোধী অভিযানেে ৭ প্রতিষ্ঠানে ৩লাখ টাকা জরিমানা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

রাজশাহীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে পুলিশ।
বুধবার বেলা ১১ থেকে ৪টা পর্যন্ত মহানগর পুলিশের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।

মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এসআই আমিনুর রহমান, এসআই সাইফুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর সহকারি পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়।

এসময় বোয়ালিয়া মডেল থানার বিসিক এলাকার লক্ষী ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা, প্রাণ এগ্রো লিমিটেডকে ৫০ হাজার টাকা, ইউসুফ ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা, রুচিতা ফুড লিমিটেডকে ৫ হাজার টাকা, শাহমখদুম থানার দাদা
লাচ্ছা সেমাই ফ্যাক্টরীকে ৮০ হাজার টাকা, রাজপাড়া থানার ডিঙ্গাডোবা শাহমখদুম বিস্কুট ফ্যাক্টরীকে এক লাখ টাকা, লক্ষীপুর মোড়ের তৃপ্তি খাবার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে কেউ যাতে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী বিক্রয় করতে না পারে সে জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলেও মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮-০৬-২০১৭ইং/ অর্থ