ডিসি প্রত্যাহারের দিবিতে রাজশাহী নগরীতে মানববন্ধন
পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ
শিক্ষককে মারপিটের ঘটনায় মহানগরীর উপপুলিশ কমিশনার (ডিসি পশ্চিম) একেএম নাহিদুল ইসলামকে প্রত্যাহার ও তার শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করানহয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য দেন, কলেজ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু রাজকুমার সরকার। তিনি বলেন, যারা আইন করে তারাই আবার আইন ভঙ্গ করে। প্রশাসনের পদস্থ ব্যক্তির হাতে যদি কোন মানুষ লাঞ্চিত হয় তাহলে অাস্থার জায়গা থাকে না। তিনি প্রশ্ন রেখে বলেন, পুলিশ কর্মকর্তা নাহিদুল কি কখনো কোন শিক্ষকের কাছে লেখা পড়া করেনি? যদি পড়ে থাকেন তবে কেন শিক্ষকদের সাথে এমন আচরণ তার অশিক্ষারই শামিল। আমরা এই পুলিশ কর্মকর্তার অবিলম্বে প্রত্যাহার ও শাস্তির দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, শিক্ষক পরিচয় দিয়েছেলেন তিনি। তিনি বলেছিলেন আমি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক তার পরেও খারাপ আচরণ করলেন পুলিশ কর্মকর্তা নাহিদুল। এমন পুলিশ কর্মকর্তাকে রাজশাহী থেকে প্রত্যাহার করতে হবে। আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে জানিয়েছে। তিনি সাত দিনের কথা বলেছেন। সাত দিনের মধ্যে এই পুলিশ কর্মকর্তা নাহিদকে প্রত্যাহার না করা হলে রাজশাহীর শিক্ষকরা কঠোর আন্দোলনে যাবে বলেও তিনি জানান।
মানববন্ধনে বঙ্গবন্ধু কলেজ শিক্ষক সমিতির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বের পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। এসময় আরো বক্তব্য দেন, বঙ্গবন্ধু কলেজ শিক্ষক সমিতির সহসভাপতি কামরুজ্জামান, ইতিহাস বিভাগের শিক্ষক লুৎফর রহমান, গণিত বিভাগের প্রভাষক শিক্ষক শাহাদৎ হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ওয়াহেদা সুলতানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার মঙ্গলবার বেলা সোয়া ১১টার রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম রুটিন ওয়ার্কে বের হন। নগরীর বর্ণালী মোড় এলাকায় নাহিদের বহনকৃত গাড়িকে সাইড দিতে দেরি হওয়ায় কলেজ শিক্ষক সাদিকুল ইসলামকে মারপিট করে। পাশাপাশি সিটি কর্পোরেশনের এক কর্মকর্তাসহ চারজন মোটরসাইকেল আরোহীকে মারপিট করেন।
এবিষয়ে গতকাল মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, শিক্ষক নেতারা এসে মৌখিক অভিযোগ করে গেছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আহতরা হলেন- নগরীর বঙ্গবন্ধু কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক সাদিকুল ইসলাম, সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সচিব ফখরুদ্দিন আলী আহমেদ ও ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-০৬-২০১৭ইং/ অর্থ