বিপুল পরিমাণ হেরোইনসহ দেশ ট্রাভেলসের চালক আটক
পাপন সরকাার শুভ্র, রাজশাহীঃ
রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ হেরোইনসহ ‘দেশ ট্রাভেলস’র চালককে আটক করেছে পুলিশ। পরে যাত্রীবাহী বাসটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ ওই হেরোইনসহ
চালককে আটককে করে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি রাজশাহী বাসস্ট্যান্ড হয়ে বেলা ১১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এসয় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসে তল্লাশি করে হেরোইনসহ চালককে আটক করে। পুঠিয়া ঝলমলিয়া কলা হাট সংলগ্ন স্থানে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে বাসটিও্ থানায় নিয়ে যাওয়া হয়।
আটকের পর বাসটি পুঠিয়া থানায় পাঠানো হয় এবং বাসের যাত্রীগুলোকে দেশ ট্রাভেলসের অন্য বাসে তুলে দেওয়া হয়। হেরোইনসহ আটক বাসের চালকের নাম প্রকাশ করেনি পুলিশ।
জেলা ডিবির ওসি মীর্জা আব্দুস সালাম জানান, দুই প্যাকেটে রাখা ৪০০ গ্রাম হেরোইনসহ দেশ ট্রাভেলস বাসের চালককে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। কিন্তু তিনি চালকের নাম প্রকাশ করেননি।
তবে স্থানীয়রা ও ডিবি পুলিশের একটি সূত্র মারফত জানা গেছে অভিযানে প্রায় ১ কেজি হেরোইনসহ চালককে আটক করা হয়েছে।
জানা গেছে, বিএনপি নেতা ও রাজশাহীর প্রভাবশালী ব্যবসায়ী লুতফর রহমান এবং তার ভাইদের যৌথ মালিকানাধীন দেশ ট্রাভেলস বাস। এটি ঢাকা-রাজশাহী, রাজশাহী-কলকাতাসহ দেশের বিভিন্ন রুটে চলাচল করে। সম্প্রতি ‘দেশ ট্রাভেলস’ বেপরোয়া চলাচলের কারণে সড়কে দুর্ঘটনার পরিমাণও বেড়ে গিয়েছে ব্যাপক হারে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-০৬-২০১৭ইং/ অর্থ