মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যমুনায় সাঁতার কাটতে গিয়ে শিশু নিখোঁজ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জঃ 

যমুনা নদীতে সাঁতার কাটতে গিয়ে পারভেজ উদ্দিন (৬) নামে সিরাজগঞ্জের চৌহালীর এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার (১০ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের আজিমুদ্দির মোড় এলাকার যমুনা নদীতে এ দূর্ঘটনা ঘটে। শিশুটি পশ্চিম খাষকাউলিয়া গ্রামের ছোরহাব উদ্দিনের ছেলে।

খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ শিশু পারভেজের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকেলে আজিমুদ্দির মোড় এলাকার একটি ঘাটে পারভেজ ও তার ছোট ভাই গোছল করার জন্য যমুনা নদীতে নামে। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। শিশুটি সাতার কাটতে গিয়ে  স্রোতে মধ্যে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত শিশুটির কোন সন্ধান পাওয়া যায় নি। এ ব্যাপারে সহযোগিতা করার জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-০৬-২০১৭ইং/ অর্থ