মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আ.লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নের সার্বিক চিত্র সারা দেশের মানুষ নিজ চোখে দেখছে- শেখ আফিল উদ্দিন

Muktijoddhar Kantho ৮ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি :

যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, বিশিষ্ঠ শিল্পপতি যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন আওয়ামীলীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী যার প্রমাণ বর্তমান সরকারের অভূতপূর্ব সার্বিক উন্নয়নের চিত্র সারা দেশের মানুষ নিজ চোখে দেখছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে যে ভাবে এগিয়ে চলেছে ২০২১ সাল নয় অতি দ্রুতই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে নিজের জায়গা করে নেবে।

আজ ১৫ই রমজান রবিবার বিকালে বাগআঁচড়া হাইস্কুল মাঠে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালামের সভাপতিত্বে ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইয়াকুব হোসেন বিশ্বাস, মিজানুর রহমান মন্ডল, সাখাওয়াত হোসেন, ইউনুছ আলী, ইদ্রিস আলী বিশ্বাস, আব্দুল খালেক খতিব ধাবক, আবু তালেব সদ্দার, রবিউল ইসলাম, আসাদুল ইসলাম মেম্বর আবু তালেব মেম্বর, আলমগীর কবির মেম্বর, আরিনা খাতুন মেম্বর, কল্পনা খাতুন মেম্বর, তবিবর রহমান, আশরাফ আলী আশু মেম্বর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগআঁচড়া- নাভারণ- বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন মনি, সাধারণ সম্পাদক আনিসুর রহমান কিনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টু, সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান অপু প্রমুখ।

বিকাল থেকে অবিরাম বৃষ্টির মধ্যেও ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হওয়ায় সাংসদ শেখ আফিল উদ্দিন তাদের ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আলহাজ্ব খাইরুল আলম।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২জুন২০১৭ইং/নোমান