রমজানে ফুটপাত দখল করে চলছে ইফতার বিক্রি
পাপন সরকার শুভ্র,রাজশাহী :
রমজানে নগরীর ফুটপাত দখল করে প্রতি বছরের মতো এবারও অবৈধভাবে বসছে ইফতারের দোকান। এই দোকানগুলোর অধিকাংশ মালিকানায় রয়েছে নগরীর নামিদামি হোটেল, রেস্টুরেন্ট ও ফাস্টফুডের ব্যবসায়ীরা। এতে করে পথচারীরা চলাচল করতে পড়তে হচ্ছে চরম বিড়ম্বনার মধ্যে।
সরেজমিনে দেখা গেছে বিনোদপুর মোড়, তালাইমারি মোড়, স্টেশন এলাকা, গৌরহাঙ্গা মোড়, নিউমার্কেট এলাকা, জিরো পয়েন্ট, মণিচত্ত্বর, লক্ষ্মিপুর মোড়, এলাকার ফুটপাতগুলো দখলে ব্যস্ত আছে। স্থানীয় হোটেল, রেস্টুরেন্ট বা ফাস্টফুড ব্যবসায়ীরা ফুটপাথগুলো দখল করে বাঁশ দিয়ে ঘিরে সামিয়ানা টাঙিয়েছে। ইফতার বিক্রির উদ্দেশ্যেই এই বিশেষ কায়দায় ফুটপাত দখল করা হচ্ছে বলে জানিয়েছেন এই দখলদার ব্যবসায়ীরা।
সাহেববাজর জিরোপয়েন্টের কাছে ফুটপাথ দখল করে স্থানীয় কয়েকটি ফাস্টফুডের দোকান ও পাশের কয়েকটি হোটেল তাদের দোকানের সামনে থাকা ফুটপাত দখল ইফতার বিক্রি করছে। একইভাবে লক্ষ্মিপুর মোড়ের তৃপ্তি হোটেলসহ স্থানীয় আরও অনেক হোটেল তাদের দোকানের সামনে থাকা ফুটপাত দখল করতে শুরু করেছে। অন্য এলাকার ফুটপাতগুলোতেও দেখা গেছে একই অবস্থা।
সাহেব বাজার জিরো পয়েন্টে পথচারী আশরাফ আলী জানান, “প্রতিবছরই রমজান আসলেই নগরজুড়ে শুরু হয় বড় দোকানগুলোর ফুটপাথ দখলের প্রতিযোগীতা। রাস্তায় চলা যায় না আটোর কারণে আর ফুটপাথে চলা যায়না ফুটপাথ দখলকারীদের কারণে।”
একই অভিযোগ করে আরেকা পথচারী নাসরিন সুলতানা বলেন, “রমজানে এই দোকানগুলো প্রতিবছর প্রাকাশ্যেই ফুটপাথ দখল করে ব্যাবসা করছে। স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, ভ্রাম্যমান আদালত যেকোন পক্ষ যদি পদক্ষেপ নিতেন তবে নগরবাসীর ভোগান্তি কম হতো।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২–জুন–২০১৭ইং/নোমান