জাতীয় যুব সংসদ সিরাজগঞ্জ জেলার উদ্যোগে “ফেলোশিপ প্রোগ্রাম ও ইফতার মাহফিল ” অনুষ্ঠিত
মোহাম্মদ রাজিব মিয়া ।।
“আমরা তরুণ জাতির আশা অসুন্দরের সর্বনাশা” । এই থিমকে সামনে ধারন করে ৭ কোটি যুবকের সর্ববৃহৎ প্লাটফর্ম জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলার উদ্যোগে ফেলোশিপ প্রোগ্রাম ও ইফতার মাহফিল এসএস রোডস্থ মুহিব এডুকেশন গ্রুপের মিলনায়তনে অনুষ্ঠিত সম্পূর্ণ হয়েছে।
কেন্দ্রিয় নির্বাহী কমিটি সদস্য এ এস এম নয়ন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানভীর আনজুম তুষার, যুগ্ম আহবায়ক (রাজশাহী), জাতীয় যুব সংসদ বাংলাদেশ। এসএস রোডস্থ মুহিব এডুকেশন গ্রুপের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । ফেলোশিপ প্রোগ্রাম ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এ এইচ এম মহিবুল্লাহ মহিম,অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা হোসেন আলী ছোট্ট। সিরাজগঞ্জ জেলার সকল উপজেলার যুব নেতৃত্বে পরিচালিত সংগঠন গুলোর নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব তানভীর আনজুম তুষার বলেন,যুব নেতৃত্বের ভিত্তিতে যুব ক্ষমতায়ন নিশ্চিতই জাতীয় যুব সংসদ এর একমাত্র লক্ষ্য,এই লক্ষ্য বাস্তবায়নে সিরাজগঞ্জ এর যুব সংগঠকদের একই প্লাটফর্মে কাজ করতে হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২–জুন–২০১৭ইং/নোমান