মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ছাতকে ইয়াবাসহ দুজন জেলে

Muktijoddhar Kantho ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :

ছাতকে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দু’যুবককে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। শহরের বাগবাড়ী ও জাউয়াবাজারে এসব ঘটনা ঘটে।

জানা যায়, গত ১২জুন গভীর রাতে ৭পিস ইয়াবাসহ আবুল লেইছ (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশ। সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউপির দিগলী (চাকলপাড়া) গ্রামের আব্দুল কাদিরের পূত্র। ইয়াবা বিক্রির সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। গত ১১জুন রাতে জাউয়াবাজার থেকে পুলিশ ২কেজি গাঁজাসহ শিমুল মিয়া নামের এক যুবককে আটক করে। সে জাউয়া ইউপির উত্তর-বড়কাপন গ্রামের মৃত তাহির আলীর পুত্র। এসব ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩জুন২০১৭ইং/নোমান