আখাউড়ায় বকেয়া বিলের অর্থআদায়ের জেরধরে পল্লী বিদ্যুৎ কর্মীকে মারধরের অভিযোগে একজন আটক
সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পল্লী বিদ্যুৎ কর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় মো: শাহজাহান চৌধুরী (৪৬) কে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শাহজাহান চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পল্লী বিদ্যুত অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, মো: শাহজাহান চৌধুরীর ৯টি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিল পরিশোধের জন্য বার বার তাকে বলার পরও সে বিল পরিশোধ করে না। তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় ১২ জুন আখাউড়া থানায় মামলা হয়।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন তরফদার বলেন, পল্লী বিদ্যুতের কর্মীদের মারপিট ও কাজে বাধা দেয়ার মামলায় তাকে আটক করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় ১০টি মামলা রয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-০৬-২০১৭ইং/ অর্থ