মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাবতলী অটোটেম্পু ও সিএনজি চালক কল্যাণ সমিতির সম্মেলন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮০ বার পঠিত ২ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, (বগুড়া) থেকেঃ

বগুড়ার গাবতলী অটোটেম্পু ও সিএনজি চালক কল্যাণ সমিতির সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার গাবতলী পাইলট হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি লিয়াকত আলী সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বগুড়া পৌরসভা’র ১নং প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল। স্বাগত বক্তব্য রাখেন গাবতলী অটোটেম্পু ও সিএনজি চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনিছার রহমান। শ্রমিক নেতা তাজুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক সুমন সরকার, অটোটেম্পু ও সিএনজি চালক কল্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুল বাছেদ, লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদুন্নবী অটল, সাংগঠনিক সম্পাদক ছাদেকুল ইসলাম, কোষাধ্যক্ষ মিন্টু, দপ্তর সম্পাদক দরুল হুদা টিটু, প্রচার সম্পাদক আব্দুল গণি, ক্রীড়া সম্পাদক সোহাগ, সিএনজি চালক অনাথ চন্দ্র নাথ প্রমূখ। শেষে সর্বসম্মতিক্রমে ৩বছর মেয়াদী পুনরায় লিয়াকত আলী সরকারকে সভাপতি ও আনিছার রহমান’কে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-০৬-২০১৭ইং/ অর্থ