আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক বখাটে যুবককে এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান
সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিতা-মাতার অভিযোগের প্রেক্ষিতে এক বখাটে যুবককে ১মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সকালের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত বখাটে হলো আশরাফ হোসেন খন্দকার (১৯)। সে উপজেলার ধরখার ইউনিয়নের কৃষক আব্দুল হান্নান মিয়া এবং মমতাজ বেগমের সন্তান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আশরাফ হোসেন খন্দকার একজন মাদকসেবী। সে মাদকাসক্ত হয়ে প্রায়ই বাড়িতে ভাংচুর ও অত্যাচার করে। তার অত্যচারে অতিষ্ট হয়ে তার পিতা মাতা থানায় অভিযোগ দায়ের করলে, আজ সকালে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। অপরাধ স্বীকার করায় আদালত তাৎক্ষনিকভাবে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-০৬-২০১৭ইং/ অর্থ