মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বেনাপোলে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮২ বার পঠিত ১ মিনিটের পাঠ

আবু বকর ছি‌দ্দিক, শার্শা (য‌শোর) প্রতি‌নি‌ধি।।

বেনাপোলের নারায়নপুর গ্রাম থেকে আশা বসু (১৪) না‌মে অষ্টম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার নারায়নপুর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে নিহত আশা বেনাপোল নারায়নপুর গ্রামের যতীন বসুর মেয়ে ও বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।পুলিশ ও তার স্বজনরা জানান, মঙ্গলবার সকালে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে সে। খবর পে‌য়ে বেনা‌পোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধার করে দুপুরে যশোর সদর হাসপাতালের মর্গে পা‌ঠি‌য়ে‌ছে ।

বেনাপোল পোর্ট থানার পুলিশ পরিদর্শক মনির হোসেন জানান, নিহ‌তের মরদেহ উদ্ধার করে পোষ্ট মটামের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠা‌নো হয়েছে। রিপোর্ট হা‌তে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। প্রাথ‌মিকভা‌বে ঘটনা‌টি আত্নহত্যা বলেই জানান তি‌নি।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-০৬-২০১৭ইং/ অর্থ