মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

১৭ই রমজান গোগা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মো: আবু বকর ছি‌দ্দিক, শার্শা (য‌শোর) প্রতি‌নি‌ধি।।

২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করে গড়ে তুলতে সন্ত্রাস দুর্নিতী অত্যাচারি খুনীদের শার্শা যড মাটি থেকে উৎখাত করে বাংলাদেশ আওয়ামীলীগকে কলুষিত মুক্ত করতে হবে। কোন প্রকার দুর্নিতীবাজবাদের প্রশ্রয় দেওয়া যাবে না।কথাগুলো বললেন গোগা ইউনিয়ন দারুচ্ছালাম হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে যশোর জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

সোমবার বেলা ৫ টার সময় গোগা ইউনিয়ন দারুচ্ছালাম হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানায়   ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়

গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুজিদ সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ দৌলা অলোক,বিশেষ অতিথী শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদস্য যশোর জেলা আওয়ামীলীগ মোঃআব্দুল মান্নান মিন্নু, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ হানেফ আলী,শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ,ইলিয়াছ আযম, বেনাপোল পৌরকাউন্সিলার ও হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ানের সাধারন সম্পাদক রাশেদ আলী ,বেনাপোল পৌর যুবলীগ আহবায়ক শ্রী সুকুমার দেবনাথ,পৌর আওয়ামীলীগ নেতা রহমত আলী মোজাফফার হোসেন, জাহাঙ্গীর আলম লাল, শহিদুল্লাহ, পুটখালী ইউনয়িনের আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মফিজুর রহমান ঘেনা বিশ্বাস,শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন,সাইদুজ্জামান বিটন আরিফুর রহমান দিন ইসলাম ,মুকুল প্রমুখ। 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-০৬-২০১৭ইং/ অর্থ