হুন্ডির ৩০ লক্ষ টাকা সহ পাচারকারী গ্রেফতার
আকিব হোসেন খান হৃদয়, ঢাকাঃ
কুমিল্লার মুরাদনগরে পাচারকালে হুণ্ডির ৩০ লাখ টাকাসহ আতিকুর রহমান নামে একজন গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার বাঙ্গরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আতিকুর রহমান উপজেলার দীঘিরপাড় গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকালে বাঙ্গরা বাজার হয়ে হুণ্ডির টাকা নিয়ে এক পাচারকারী যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পাচারকারী আতিকুর রহমানকে ৩০ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি মনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আতিকুর রহমান একজন হুণ্ডি ব্যবসায়ী। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪-০৬-২০১৭ইং/ অর্থ