পাহাড়ধসে ঈশ্বরগঞ্জের সেনাসদস্যের মৃত্যুতে বাড়িতে শোকের মাতম
আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে পাহাড়ধসে হতাহতের ঘটনায় প্রাণ হারানো সেনা সদস্যেদের মধ্যে একজনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তরপপাছাইল গ্রামে। নিহত কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক (৪১) ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। ব্যক্তি জীবনে আজিজুল হক এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। গত মঙ্গলবার সকালে পাহাড়ধসে মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর থেকেই সেনাসদস্যের বাড়ি জুড়ে চলছে কান্নার রোল। স্ত্রী ছেলে মেয়েসহ স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ।
মারা যাওয়ার আগে সোমবার রাতে স্ত্রী আনোয়ারা বেগমের সাথে শেষ কথা হয় আজিজুলের ।স্বামীর হারানোর শোকে কাতর আনোয়ারা জানান, ২২জুন ঈদের ছুটিতে বাড়ি এসে পরিবারের সাথে ঈদ করার কথা ছিল। বলেছিল ছেলে ছেলে শাকিল আহমেদ রিফাত ও মেয়ে শাহনাজ আজিজ রিতাকে নিয়ে ঈশ্বরগঞ্জ মার্কেট থেকে পরিবেিরর সকলের জন্য ঈদের কেনাকাটা করবেন। কিন্তু তার স্বামী সে আশা অপূর্ণ রয়ে গেল।
আজিজুলে বড় ভাই আবুল হাশিম জানান, ৪ ভাই ২ বোনের মধ্যে আজিজুল ছিল ভাইদের মধ্যে তৃতীয়। ১৯৯৫ সালে সে সৈনিক পদে সেনাবাহিনীতে যোগদান করেন। আগামী বছর এপ্রিল মাসে তার অবসরে যাওয়ার কথা ছিল।
এদিকে আজিজুলের মৃতদেহ দাফনের জন্য পারিবারিক কবরস্থানে কবর প্রস্তুত করা হয়েছে। আজ সকালে চট্টগ্রামে জানাজা শেষে ঢাকা হয়ে সেনাবাহিনীর হেলিকপ্টার বিকাল পাঁচটায় ঈশ্বরগঞ্জে তাঁর মরদেহ নিয় পৌঁছে। সন্ধ্যা ছয়টায় জানাজা নামাজ হবে বলে জানা যায়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪-০৬-২০১৭ইং/ অর্থ