মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ছাতকে দু’পলাতক আসামি গ্রেফতার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ): 

সুনামগঞ্জের ছাতকে দু’পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এরা হলো দক্ষিণ খুরমা ইউপির মর্যাদ গ্রামের জমসেদ আলীর পুত্র আল-আমিন (৩০) ও তার চাচা ইউনুছ আলীর পুত্র সৈয়দ হোসেন (৪৫)। বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাতক থানায় একটি মামলা (নং ১২/৯৩, তাং ২০.০৪.২০১৭) মূলে পুলিশ বুধবার রাতে এদেরকে গ্রেফতার করে। একটি সরকারি রাস্তার মারাত্মক ক্ষতি সাধনের ঘটনায় ছাতক এলজিইডি কর্তৃক সৈয়দ হোসেনের সহোদর সাবেক ইউপি সদস্য জুনাব আলীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় গ্রেফতারকৃতসহ তাদের সহযোগিরা একই গ্রামের সেবুল আহমদও সফিক আহমদসহ অন্যান্যদের উপর সন্ত্রাসী হামলা চালায়। পরে সেবুল আহমদ বাদি হয়ে ২৯জনের বিরুদ্ধে মামলা করলে ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫-০৬-২০১৭ইং/ অর্থ